ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২২:৫১:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম ও সেবার ঘাটতির অভিযোগে প্রায় এক হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির সঙ্গে করা চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে সউদী আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় রোববার এ সিদ্ধান্ত জানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সউদী আরবে ওমরাহ কার্যক্রমে যুক্ত প্রায় পাঁচ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে এসব প্রতিষ্ঠানের চুক্তি স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, কার্যক্রম পরিচালনা ও হজযাত্রীদের সেবা প্রদানে ঘাটতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি ট্রাভেল এজেন্সিগুলোর কর্মদক্ষতা ও সেবার মান নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের আওতায় আনা হয়। মূল্যায়নে একাধিক প্রতিষ্ঠান নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় দিয়েছে সউদী প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত ও মানদণ্ড পূরণ করতে পারলে তাদের সঙ্গে চুক্তি পুনরায় কার্যকর করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আরও জানায়, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো অনুমোদিত নীতিমালা ও সেবার মান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা এবং ওমরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, যেসব ওমরাহযাত্রীর বৈধ ভিসা রয়েছে এবং যাদের যাত্রা ও আবাসনের বুকিং সম্পন্ন—এই সিদ্ধান্তে তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। তাদের ওমরাহ কার্যক্রম আগের মতোই চলবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নওয়াইমি বলেন, ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এবং হজযাত্রীদের অধিকার সুরক্ষাই মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য। এ জন্য ভবিষ্যতেও নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: খালিজ টাইমস