পঞ্চাশ বসন্তে অনিন্দ্যসুন্দরী ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ এএম, ২ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সুন্দরী এবং বিশ্বসুন্দরীদের তালিকায় অন্যতম সেরা বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ারাই ৫০ বছরে পদার্পণ করলেন। ঐশ্বরিয়ারা রাইয়ের মডেলিংয়ের নেশা ছিল তার ছোটবেলা থেকেই। ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন সেই পথেই। সৌন্দর্য প্রতিযোগিতার জগতে রাজত্ব করার পর তিনি ১৯৯৭ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং ভারতের অন্যতম সফল তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ঐশ্বরিয়া রাই তার কলেজজীবন থেকেই মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন। চলচ্চিত্রে আসার আগেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপন এবং টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন। ১৯৯৪ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়াতে প্রবেশ করেন এবং সুস্মিতা সেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। যখন সুস্মিতা মুকুটটি ঘরে তোলেন, ঐশ্বরিয়া প্রথম রানার আপ হন। এরপর একই বছর তিনি মিস ওয়ার্ল্ড ভারতের প্রতিনিধিত্ব করেন এবং শ্রেষ্ঠত্বের মুকুট পরেন।
মিস ওয়ার্ল্ড হওয়ার পর ঐশ্বরিয়া রাই চলচ্চিত্রের অফার পেতে শুরু করেন। তিনি চলচ্চিত্র নির্মাতা মণি রত্নমের হাত ধরে ১৯৯৭ সালের তামিল চলচ্চিত্র ইরুভারের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। একই বছর বলিউড সিনেমা ‘অর পেয়ার হো গেয়াতে’ অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এর পরের জার্নি সবারই জানা।
বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী অভিনেত্রীদের তালিকায়ও জায়গা করে নেন এই সুন্দরী। বলিউডের ঐশ্বরিয়াকে ঘিরে আগ্রহ ছিল হলিউডের বিখ্যাত পরিচালকদের মাঝেও। তিনি অল্প কয়েকটি হলিউড সিনেমায় কাজ করলেও পরবর্তী সময়ে বলিউডেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। অভিনয় করেছেন তামিল, তেলুগুসহ কলকাতার বাংলা চলচ্চিত্রেও। বলিউডের অন্যতম সেরা ড্রামা দেবদাসের ‘পারু’ হিসেবে আজও ভক্তদের হৃদয়ে দোলা দেন এই অভিনেত্রী।
দীর্ঘ ক্যারিয়ারে ঐশ্বরিয়া রাই বচ্চন পদ্মশ্রী খেতাব জিতেছেন। দুইবার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হওয়ার পাশাপাশি আরো বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ব্যক্তিজীবনে বিয়ে করেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে। আরাধ্য বচ্চন নামে একটি মেয়ে রয়েছে এই দম্পতির।
সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বরিয়ার সিনেমা ‘পোন্নিয়ান সেলভান’। মণি রত্নম নির্মিত পিরিয়ড ড্রামার সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরলেন এই সুন্দরী। বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছে সিনেমাটি। দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছেন ঐশ্বরিয়া। সিনেমাটির দ্বিতীয় পর্ব আসবে আগামী বছর।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




