ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৯:২২:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

পণ্যের মান ধরে রাখার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ এএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পণ্য বা সেবার বাজার সম্প্রসারণে ‘মান’ এর গুরুত্ব সর্বাধিক। আজ ‘বিশ্ব মান দিবস’ উপললক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৫৪তম ‘বিশ্ব মান দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। ”
রাষ্ট্রপতি বলেন, বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা উৎপাদনের বিকল্প নেই। যেকোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় তথা বাজারজাতকরণের ক্ষেত্রে ‘মান’ আস্থার প্রতীক হিসেবে কাজ করে।

তিনি বলেন, পণ্য উৎপাদন, বিপণন ও সেবা প্রদানসহ সকল ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য। এ প্রেক্ষিতে দেশীয় শিল্পোদ্যোক্তা, আমদানিকারক-রপ্তানিকারকগণ মানসম্মত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের মাধ্যমে জনগণকে কাক্সিক্ষত সেবা প্রদানে অধিকতর মনোযোগী হবেন বলে আমার বিশ্বাস। পণ্য ও সেবার মান প্রণয়ন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের মাধ্যমে জনগণকে কাক্সিক্ষত সেবা প্রদানে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের আস্থা পূরণে বিএসটিআইকে আরো দক্ষ, স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ প্রেক্ষাপটে দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। ’
মো. সাহাবুদ্দিন বলেন, ‘আমি আশা করি, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই জনস্বার্থে পণ্য ও সেবার নির্ধারিত মান বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। জাতীয় ও বৈশ্বিক মান বজায় রেখে বিএসটিআই গুণগত পণ্য ও সেবা প্রদান করে দেশের অর্থনীতিকে গতিশীল করবে বলে আমার বিশ্বাস। ’
রাষ্ট্রপতি ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সাফল্য কামনা করেন।- বাসস