ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

পদ্মায় বর-কনেবাহী নৌকাডুবি: নিখোঁজ রুবাইয়ার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ৮ মার্চ ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীতে পদ্মা নদীতে বর-কনে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা শিশু রুবাইয়া আক্তার স্বর্ণার (১৩) লাশ পাওয়া গেছে। রবিবার (০৮ মার্চ) দুপুরে রাজশাহীর লালন শাহ্ মুক্তমঞ্চের সামনে পদ্মা নদীতে জেলেদের জালে তার লাশ উঠে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।

এই নিয়ে এই দুর্ঘটনার পর নদী থেকে ৬টি লাশ উদ্ধার করা হলো। এছাড়া, গত শুক্রবার রাতে নৌকাডুবির পরই এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনো কনে সুইটি খাতুন পূর্ণিমা (১৬) ও তার খালা আঁখি খাতুন (২৫) নিখোঁজ আছেন।

সর্বশেষ মৃত অবস্থায় উদ্ধার হওয়া শিশু রুবাইয়া কনে পূর্ণিমার ফুফাতো বোন। এছাড়া, আরো যাদের লাশ পাওয়া গেছে তারা হলেন- পূর্ণিমার চাচা শামীম হোসেন (৩৫), তার স্ত্রী মনি খাতুন (৩০), তাদের মেয়ে রশ্নি খাতুন (৭), কনের খালাতো ভাই এখলাস হোসেন (২৮), দুলাভাই রতন আলী (৩০) এবং তার মেয়ে মরিয়ম খাতুন (৬)।

কনে পূর্ণিমা রাজশাহীর পবা উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহিন আলীর মেয়ে। দেড় মাস আগে পদ্মার ওপারে একই উপজেলার চরখিদিরপুর গ্রামের ইনসার আলীর ছেলে আসাদুজ্জামান রুমনের (২৬) সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু তখন অনুষ্ঠান না করলেও গত বৃহস্পতিবার কনের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরপক্ষ কনেকে সেদিন চরে নিয়ে যায়। প্রথা অনুযায়ী, পরদিন শুক্রবার কনেপক্ষের লোকজন বর এবং কনেকে আবার কনের বাড়িতে নিয়ে আসছিলেন। তখন রাত ৭টার দিকে রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকার বিপরীতে মাঝপদ্মায় দুটি নৌকায় ডুবে যায়। দুটি নৌকায় প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। নৌকাডুবির পর ছোট আরেকটি নৌকা এবং বালুবাহী একটি ট্রলার ভাসমান মানুষদের উদ্ধার করে।

এখনো কনেসহ দুইজন নিখোঁজ থাকায় বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ এবং বিজিবিও তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

-জেডসি