ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৪:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

পরকিয়া সন্দেহে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪২ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

বগুড়ার পরকীয়া সন্দেহে তৃতীয় স্ত্রী কিরণী বালাকে (৪৩) ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে পেট কেটে হত্যা করে পাষন্ড স্বামী সুরেশ প্রামনিক। জেলার নন্দীগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ১০ ঘণ্টার ব্যবধানে নারী শ্রমিক কিরণী বালার হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।



কিরণী বালা ইট ভাঙ্গার কাজ করতেন। স্বামীর তৃতীয় স্ত্রী ছিলেন তিনি। স্বামী ছিলেন টাকার পাগল। স্বামীর অত্যাচারে এক স্ত্রী তাকে তালাক দিয়েছেন। দ্বিতীয় স্ত্রী থাকেন অন্যের বাড়িতে। আর তৃতীয় স্ত্রী কিরণী বালা থাকতেন স্বামী সুরেশের সঙ্গে। ইট ভাঙা এবং রাজমিস্ত্রির কাজ করে যা আয় হতো তা তুলে দিতেন স্বামীর হাতে। তবুও পাষণ্ড স্বামীর হাতেই খুন হলেন কিরণী। পরকীয়া সন্দেহে বৃহস্পতিবার গভীর রাতে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত কিরণী বালাকে পেটে কেটে হত্যা করা হয়।



পৌর এলাকার কালিকাপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত কিরণী বালার স্বামী সুরেশ প্রামনিককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে সুরেশ। স্ত্রীর সঙ্গে অন্য কারো পরকীয়া আছে, এই সন্দেহে স্ত্রীকে তাকে হত্যা করা হয়।



বৃহস্পতিবার রাতের খাবর খেয়ে স্বামী-স্ত্রী নিজেদের ঘরে শুয়ে পড়েন। এরপর সুযোগ বুঝে সুরেশ তার স্ত্রী কিরণী বালার পেটে ধারালো ব্লেড চালায়। তখন তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।



খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে এবং হত্যাকাণ্ডে সম্পৃক্ত সন্দেহে নিহতের স্বামী সুরেশ প্রামনিককে আটক করে।



ঘটনার পর থেকেই সুরেশ দাবি করছিলেন, গভীর রাতে কে বা কারা শোয়ার ঘরে ঢুকে তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। কিন্তু পুলিশের হাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে সে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।



শুক্রবার বিকেলে ৫টার দিকে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, স্ত্রী হত্যাকারী সুরেশকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন। এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ব্লেড উদ্ধার করা হয়েছে।