ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২:২০:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

পরাজিত কনকচাঁপা, তার পক্ষে ভোট ১৬০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জ-১ (কাজীপুর-আংশিক সদর) আসনে ভরাডুবি হচ্ছে ধানের শীষ প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার। এ আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নাসিম।

রোববার সন্ধ্যায় কাজীপুর উপজেলা সম্মেলন কক্ষে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।

কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল হক সিদ্দিকী জানান, সিরাজগঞ্জ-১ আসনের ১১২টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে বেসরকারি ফলাফল পৌঁছেছে। মোহাম্মদ নাসিম নৌকা প্রতীকে ১ লাখ ৪ হাজার ৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। 

তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ১৬০ ভোট।

তবে কেন্দ্রে ভোট প্রদানে বাধা প্রদান, এজেন্টদের প্রবেশ করতে না দেয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কনকচাঁপা ভোট বর্জন করেন।