পরিকল্পিতভাবে টিপুকে হত্যা করা হয়েছে, দাবি স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী ফারহানা ইসলাম ডলি।
তিনি বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করেই সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে।
বৃহস্পতিবার, (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি।
ফারহানা ইসলাম ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা টি অ্যান্ড টি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. পারভেজ খন্দকার ঢাকা পোস্টকে বলেন, টিপু ভাইয়ের মৃত্যু নিশ্চিত করতে তার বুকে একাধিক গুলি করা হয়। যারা এটা করেছে তারা পরিকল্পিতভাবে করেছে। আমরা সত্যিকারের একজন অভিভাবককে হারালাম। এমন মৃত্যু সহ্য করা আমাদের জন্য কঠিন।
এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল মাইক্রোবাসে করে শাহজাহানপুর বাগিচায় নিজের বাসায় ফেরার পথে গুলি করে দুর্বৃত্তরা। এরপর রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সামিয়া আফরান প্রীতি নামে বদরুন্নেসা কলেজের এক ছাত্রীও গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ বলেন, দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ জুন রাজধানীর গুলশানে খুন করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে। জাহিদুল ইসলাম টিপু যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। যদিও পরে তিনি মামলা থেকে অব্যাহতি পান।
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ






