‘পরিবারকে এক সুতোয় বেঁধে রেখেছেন’: শাশুড়ির প্রশংসায় কারিনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
শাশুড়ি-বৌমার অটুট বন্ধন। —ফাইল চিত্র
সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’ ১৩তম সিজনের একটি পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর। শোয়ের বিচারক হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি এবং নেহা কক্করের পাশাপাশি তাকেও প্রতিযোগীদের পারফম্যান্স নিয়ে মন্তব্য করতে দেখা যায়। শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণের সঙ্গে খুনসুটি করতে পিছপা হন না অভিনেত্রী। মজার ছলে আদিত্যকে বলেন, তুমি বাংলা শিখছ না কেন?
এই শোয়ে এসেছেন বলে শর্মিলাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শর্মিলার পরিবারের সদস্যরা। সেই শুভেচ্ছাবার্তা ভিডিয়োর মাধ্যমে শোতে দেখানো হয়। সাইফ আলি খানসহ সোহা এবং সাবা— শর্মিলার তিন ছেলেমেয়েই তাকে অভিনন্দন জানালেন। সাইফ জানান, পরিবারের পাশাপাশি কী ভাবে শর্মিলা নিজের কেরিয়ার সামলেছেন। সিনেমা জগতে তার অসীম অবদান নিয়েও কথা বললেন সাইফ।
অভিনেত্রীর ছেলেমেয়েদের সঙ্গে দেখা গেল শর্মিলা-পুত্রবধূ কারিনাকেও। কারিনা জানান, শর্মিলা তাদের পরিবারকে এক সুতোয় বেঁধে রেখেছেন। পরিবারের ভিত তিনি। শাশুড়ির প্রশংসায় একেবারে পঞ্চমুখ করিনা। শাশুড়ি-বৌমার মধ্যে সম্পর্ক কত গভীর, তা এর আগে ধরা পড়েছে। বহু জায়গায় কারিনার প্রশংসা করতে দেখা গেছে শর্মিলাকে।
এমনকি, কারিনা তার লেখা বই ‘প্রেগনেন্সি বাইবেল’-এ ববিতা এবং সইফের পাশাপাশি শর্মিলারও প্রশংসা করেছিলেন। কারিনা লিখেছেন, শাশুড়ি আমাকে প্রথম এই অবস্থায় কাজ করার অনুপ্রেরণা জোগান। তিনি বলেছিলেন, যা করবে, আত্মবিশ্বাসের সঙ্গে করবে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি