পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনের জন্য প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল
আপডেট: ০২:২৭ পিএম, ১১ জুলাই ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে আজ তাঁর পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের জন্য এক ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
প্রধানমন্ত্রী অতিথিদের জন্য সাজানো বিভিন্ন টেবিলে যান, তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে, দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইহসানুল হক মোনাজাত পরিচালনা করেন।
এছাড়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাৎবরণকারী, মুক্তিযুদ্ধকালে এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফএম বাহাউদ্দিন নাছিম এমপি, ইমরান আহমেদ এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এমপি, মাহবুব আরা গিনি এমপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি অন্যান্যের মধ্যে ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
১০.০৭.২০১৫ - কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস











