ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:২০:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পরীমণির মামলার আসামি অমির ৯ সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বোট ক্লাবে নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার আসামি তুহিন সিদ্দিকী অমি’র ৯ সহযোগীকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় সিআইডি।

মঙ্গলবার (২২ জুন) রাজধানীর মালিবাগ সিআইডি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা অভিযুক্ত অমির এজেন্ট হিসেবে কাজ করে।

এরইমধ্যে অমির চারটি গাড়ি, তার ব্যবহৃত কয়েকটি কম্পিউটারসহ ৩৯৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। অমির প্রায় ৫০টি এজেন্ট রয়েছে যারা অমিকে মানবপাচারের সহযোগিতা করে আসছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এর আগে অমির দুই সহযোগী বাছির ও মশিউর মিয়াকে বেআইনিভাবে পাসপোর্ট রাখার মামলায় জামিন দিয়েছেন আদালত। শনিবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত তাদেরকে জামিনের এই আদেশ দেন।

-জেডসি