পরীমনিকে র্যাব হেফাজতে নেয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার
র্যাব হেফাজতে নেয়া হচ্ছে পরীমনিকে।
অভিনেত্রী পরীমনির বনানীর বাসায় র্যাবের একটি দল প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযানের পর রাত সাড়ে আটটার দিকে তাকে র্যাব হেফাজতে নেয়া হয়েছে। তাকে তার বাসা থেকে বের করে এটি মাইক্রোবাসে করে র্যাব হেফাজতে নেয়া হয়।
একই সাথে পরীমনির ব্যক্তিগত গাড়িচালক ও বাসার একজন কর্মীকেও র্যাব হেফাজতে নেয়া হয়েছে।
অভিযানের সময় বিপুল পরিমান মদ ছাড়াও এলএসডি ও আইসের মতো মাদক উদ্ধারের তথ্য স্থানীয় গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
অবশ্য পরীমনির বাসায় দীর্ঘ সময় অভিযানের পর তাকে র্যাব হেফাজতে নেয়া কিংবা মদ-মাদক উদ্ধারের বিষয়ে র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করা হয়নি। তবে আগামীকাল বৃহস্পতিবার ব্রিফিং করা হবে বলে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে।
এর আগে বেলা প্রায় তিনটার দিকে বনানীতে পরীমনির বাসা ঘিরে ফেলে র্যাব সদস্যরা। কিন্তু পরীমনি তার ফ্লাটের দরজা খুলতে রাজি না হওয়ায় তাদের ভেতরে যেতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়।
ওই অবস্থাতেই ফেসবুক লাইভে এসে পরীমনি অভিযোগ করেন যে একদল ব্যক্তি তাকে তুলে নিতে এসেছে।
তিনি অভিযোগ করেন যে একদল ব্যক্তি তার বাসার সামনে অবস্থান নিয়েছেন, এবং ওই ফেসবুক লাইভে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের চেষ্টা করতেও দেখা যায়।
পরীমনি অভিযোগ করেন যে তাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে ও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সাড়ে চারটা নাগাদ পরীমনি ফেসবুক লাইভে থাকা অবস্থাতেই দরজার কাছে যান। তখন উল্টো দিক থেকে র্যাব পরিচয় দিয়ে পরীমনিকে দরজা খোলার অনুরোধ করে তাদের পরিচয় নিশ্চিত হতে বলা হয়।
এ সময় কয়েক মিনিট কথোপকথনের পর তিনি দরজা খুলে দেন, কিন্তু ফেসবুক লাইভে বাসায় কারা ঢুকেছে তা দেখা যায়নি।
দরজা খোলার পর একজন পরীমনিকে বলেন যে তারা আইনগতভাবে ওই অভিনেত্রীর সঙ্গে কথা বলবেন। ওই ব্যক্তি পরীমনিকে ফেসবুক লাইভ বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন।
পরীমনিকে এসময় বলতে শোনা যায় আপনারা সবার মোবাইল নিয়ে নিচ্ছেন কেন? এ সময় একজন আবারও তাকে ফেসবুক লাইভ নিজের হাতে বন্ধ করে দেয়ার অনুরোধ করেন এবং এক পর্যায়ে ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। এরপর র্যাবের পদস্থ একজন কর্মকর্তাকেও সেই ভবনে ঢুকতে দেখা যায়।
পরে প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযান শেষে রাত আটটার পর সাদা গাড়ীতে করে পরীমনিকে নিয়ে যায় র্যাব সদস্যরা। অন্য একটি গাড়ীতে করে নেয়া হয় তার গাড়িচালক ও বাসার একজন কর্মীকে।
সাম্প্রতিক সময়ে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে ব্যাপক আলোড়ন তুলেছিলেন এই অভিনেত্রী।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






