ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২৩:৪৫:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

পল্লবীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে চাঁদনি নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে আটটায় মিরপুর ১০ নম্বরের  মুসলিম ক্যাম্প থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চাঁদনির রোজা নামে সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 

ক্যাম্পের কয়েকজন বাসিন্দা জানান, নিহতের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে   স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। 

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের রিপোর্টে পেলে বিস্তারিত বলা যাবে।