পল্লবী-বিদিশার পর আরও এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ২৭ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ভারতীয় অভিনেত্রী পল্লবী এবং বিদিশার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরও এক অভিনেত্রীর রহস্য জনক মৃত্যু।
শুক্রবার সকালে টলিপাড়ার অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তার পাটুলির বাড়ি থেকে।
পরিবার সূত্রে জানা গেছে, তিন-চারদিন আগে পাটুলিতে বাপেরবাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবারও ফটোশ্যুট করেছেন তিনি। সে দিন তার স্বামী তাকে নিতে এসেছিলেন। কিন্তু মঞ্জুষার মা তার জামাইকে বলেন, কিছু দিন মেয়েকে বাপেরবাড়িতে রেখে যেতে। এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান মঞ্জুষা। তারপর থেকেই অবসাদে ভুগতে থাকেন তিনি।
মঞ্জুষার মায়ের দাবি, পল্লবী, বিদিশাদের সঙ্গেও যোগাযোগ ছিল মঞ্জুষার। বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করেছিলেন তার মেয়ে। তার জেরেই আত্মহত্যা করতে পারেন।
তবে পুলিশ এখনও এ ঘটনায় কোনো সুইসাইড নোট পায়নি।
মঞ্জুষা টলিউডে কাজ করছেন বহু দিন ধরেই। একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন মঞ্জুষা। বিদিশার মৃত্যুর ঠিক দু’দিনের মাথায় তার বন্ধু মঞ্জুষারও এ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যে এ অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে।
কয়েকদিনের ব্যবধানে এ নিয়ে বিনোদন জগতের তৃতীয় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এটি।
প্রসঙ্গত, এর আগে গড়ফায় পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। বুধবার মডেল বিদিশারও ঝুলন্ত দেহ পাওয়া যায় নাগেরবাজার থেকে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











