পল্লীকবি জসিম উদদীনের ৪৬তম মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
পল্লীকবি জসিম উদদীনের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালে ১৪ মার্চের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবহমান গ্রাম-বাংলার এই কবি। জন্মস্থান ফরিদপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে কবির মৃতু্বাষির্কী।
১৯০৩ সালের ১ জানুয়ারি কবি জসীম উদদীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে কবির নিজ বাড়ি। কবির পিতার নাম মৌলভী আনছার উদ্দিন মোল্লা। মাতার নাম আমেনা খাতুন। গোবিন্দপুর হালে অম্বিকাপুর গ্রামের কুমার নদীর তীরে কবি ছেলেবেলা কাটিয়েছেন।
১৯২১ সালে কবির লেখা ‘মিলন গান’ নামে একটি কবিতা প্রথম প্রকাশিত হয়। তারপর বিখ্যাত কবিতা ‘কবর’ প্রকাশিত হলে পাঠক মহলে কবির প্রতিভা প্রভাব বিস্তার লাভ করে। তার চিন্তা-চেতনায় ছিল দিনমজুর খেটে খাওয়া সংগ্রামী মানুষের কথা।
ছাত্রাবস্থায় তার ১৮টি কবিতা, পাঁচটি গ্রামের গান প্রকাশ পায়। ১৯২৯ সালে প্রকাশিত হয় তার ‘নকশীকাঁথার মাঠ’ ও ‘রাখালী’ কাব্যগ্রন্থ। তিনি এই দুটি বই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার হিসেবে দেন।
১৯২৪ সালে আইএ পাস করেন কবি জসীম উদদীন। তিনি বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৩৩ সালে ড. দীনেশ চন্দ্র সেনের অধীনে লাহিড়ী রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে যোগদানের পরই তার কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ প্রকাশিত হয়।
এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৪৩ সালে দশম শ্রেণির ছাত্রী মমতাজ-এর সঙ্গে বিয়ে হয় তার। তাদের চার ছেলে-দুই মেয়ে আছে।
লোকসংস্কৃতির সুগভীর অনুরাগী ও গবেষক ও শ্রেষ্ঠতম গীতিকার হলেন কবি জসীমউদ্দীন। ১৯৫৫ সালে প্রথম প্রকাশিত হয় তার ‘রঙিলা নায়ের মাঝি’ নামে তার রাখালী গানের গ্রন্থ। এতে ‘নিশিতে যাইও ফুল বনে’, ‘আরে ও রঙিলা নায়ের মাঝি’, ‘ও তুই ঘরে রইতে দিলি না আমারে’-সহ ৪৭টি গান স্থান পেয়েছে। তার মধ্যে আরও রয়েছে- ‘নদীর কূল নাই কিনার নাইরে’, ‘আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না’, ‘উজান গাঙের নাইয়া’, ইত্যাদি গান।
১৯৬৮ সালে পার্শ্ববর্তী দেশ ভারত কবিকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। এছাড়াও, ১৯৭৬ বাংলাদেশ সরকারের একুশে পদকে পুরস্কারে ভূষিত হন তিনি।
১৯৭৬ সালের ১৪ মৃত্যুর পর কবির অন্তিম ইচ্ছানুযায়ী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাঁশে দাফন করা হয়েছে জসীম উদদীনকে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




