পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৯ এএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেক। বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে এ দুর্ঘটনা ঘটে।
জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসুর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে অনেক মানুষের সমাগম হয়। রাতে হঠাৎ অনেক মানুষ পানির স্রোতে ভেসে যান।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। সাত জনের মৃত্যুর খবর জানিয়েছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক। এদের মধ্যে ১টি শিশুও রয়েছে। এখনো কয়জন নিখোঁজ রয়েছেন তা সঠিক বলা যাচ্ছে না। এছাড়া মাঝ নদীর চরে আটকে রয়েছেন আরও অনেক মানুষ।
এ বিষয়ে মালের বিধায়ক বুলু চিকবরাইক বলেন, প্রতি বছর মাল নদীতে বিসর্জন হয়। আজ আচমকাই এ দুর্ঘটনা ঘটল। নিখোঁজদের সঠিক খবর আমাদের কাছে নেই। ঘটনার সময় নদীর পাড়ে কমপক্ষে ৯-১০ হাজার মানুষ ছিল। পাহাড়ি ঢল থেকেই এ বিপত্তি।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল বাহিনী এবং পুলিশ।
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









