পশ্চিমবঙ্গ সুন্দরবন: বাঘের হানা রুখতে জাল বসানোর উদ্যোগ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার
বাঘ
পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশের পার্শ্ববর্তী গ্রামগুলিতে দীর্ঘদিন ধরেই চলা বাঘের উপদ্রব রুখতে এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ বন দপ্তর ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। নাইলনের জালের পরিবর্তে এবার স্থায়ী ও শক্তপোক্ত স্টিলের জাল বসানো হবে লোকালয় সংলগ্ন জঙ্গলঘেঁষা এলাকায়। বন দপ্তর সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে প্রায় ১০০ কিলোমিটার জুড়ে এই স্টিলের জাল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
কুলতলি ও মৈপীঠ সহ একাধিক এলাকায় সম্প্রতি বাঘ ঢুকে পড়ার একাধিক ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সেই কারণেই এই নতুন ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। বন দপ্তরের এক আধিকারিক বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী, ৪১ কিলোমিটার এলাকা সুরক্ষিত করা গেলেই বাঘের লোকালয়ে প্রবেশের ঝুঁকি অনেকটাই কমে যাবে। ইতিমধ্যে কুলতলির কিছু এলাকায় পরীক্ষামূলক ভাবে বসানো স্টিলের ফেন্সিং কার্যকর প্রমাণিত হয়েছে। সেগুলি এখনও ভাল অবস্থায় রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার বৃহত্তর পরিসরে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।’
বিগত বছরগুলিতে বর্ষাকালীন ঝড়, বৃষ্টি ও জোয়ারে নাইলনের জাল ছিঁড়ে যাওয়ার ঘটনা বহুবার ঘটেছে। অনেক সময় জাল কেটে মাছ বা কাঁকড়া ধরতে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপত্তাবেষ্টনী। ফলে প্রতি বছর নতুন জাল বসাতে হত, যা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। স্টিলের জাল ব্যবহারে সেই সমস্যা অনেকটাই কাটবে বলে মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা। নতুন এই প্রকল্পের কাজ সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে। শীতকালের আগেই অধিকাংশ এলাকায় কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে তৎপর প্রশাসন। এই উদ্যোগ সফল হলে, একদিকে যেমন বাঘের লোকালয়ে প্রবেশ রোধ করা সম্ভব হবে, তেমনই স্থানীয় মানুষদের মধ্যেও নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে বলে আশাবাদী বন দপ্তর।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







