ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:৩৪:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী

পহেলা বৈশাখের ঘটনার সুষ্ঠু বিচার চাই

আপডেট: ০৬:৪৫ এএম, ২০ এপ্রিল ২০১৫ সোমবার

imagesপহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীকে যৌন নির্যাতনের ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে সারা দেশে। প্রতিবাদে ফেটে পড়েছেন ছাত্র-শিক্ষক থেকে শুরু করে সাধারণ জনতা। এমন ন্যক্কারজনক ঘটনায় ধিক্কার জানিয়েছেন সবাই। চলছে প্রতিবাদ সমাবেশ,সভা। এই নরপুশুদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দাবী করেছেন সকলে। উইমেননউজের পক্ষে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী এবিষয়ে জানিয়েছেন তাদের মতামত। সাক্ষাৎকার নিয়েছেন মাজেদুল হক তানভীর । স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ(এসইউবি)এর জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সানজিদা সিলভিয়া এ ধরনের কাজকে স্মরণকালের নিকৃষ্ট ও জঘন্যতম কাজ হিসেবে আখ্যায়িত করেন। তিনি মনে করেন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক হলে এ ধরনের ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া সম্ভব। একই বিভাগের শিক্ষার্থী সাকিল আহমেদ বলেন, চলাফেরা থেকে শুরু করে সব কিছুতেই নারীর নিজস্ব স্বাধীনতা রয়েছে। তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, এ হামলা ও নির্যাতন শুধু নারী জাতির উপর নয় বরং তা আমাদের সংস্কৃতির উপর হামলা। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জাতি হিসেবে আমরা এখনও নারীদের সম্মান দিতে পারছি না। তাই এখনই ঘটনার বিচার না হলে অদূর ভবিষ্যতে এ ধরনের অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে অত্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী নাফিয়া হাসিন রিতি বলেন, বাঙালির বর্ষবরণ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি খুবই ন্যক্কারজনক। একটি স্বাধীন দেশে এমন ঘটনা কাম্য নয়। আমাদের সমাজে নারীদের নিরাপত্তার বিষয়টি শুধু রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের টকশো, সভা-সমাবেশ পর্যন্তই। এখনই সময় এসেছে সকলে সংঘবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার। তিনি ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির জোরালো দাবি জানান। এদিকে আহসানউল্লাহর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজিফা আনজুম বলেন, টিএসসির মত জায়গায় এত ভীড়ের মাঝে এ ঘটনার সিসি টিভি ফুটেজ থাকার পরও এখন পর্যন্ত কোন অপরাধী গ্রেফতার না হওয়া প্রশাসনের ব্যর্থতা। ঘটনার সাথে জড়িত সকলকে অভিযুক্তদের দ্রুত আইনি কাঠগড়ায় দাড় করার দাবি জানান তিনি। এপ্রসঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)বিবিএ বিভাগের শিক্ষার্থী আসিফ হাসান সিদ্দিক বলেন, আমাদের দেশের সরকারি ও বিরোধী দলের নেত্রী নারী, জাতীয় সংসদের স্পিকারও একজন নারী। দেশের মূল নেতৃত্বে নারী, তারপরও এমন ঘৃণ্য অপরাধে কারো বিরুদ্ধে এখনও ব্যবস্থা না নেয়া খুব হতাশাজনক। তিনি এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির আশা ব্যক্ত করেন। ২০.০৪.২০১৫