ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ২:০৬:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

পাঁচ সন্তানকে খাওয়াতে না পেরে মহারাষ্ট্রে মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:৪৫ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৫ সোমবার

খরার কারণে জীবিকা নির্বাহের মতো কোনো কাজ নেই, তাই ঘরে খাবার নেই। ঘরে পাঁচটি সন্তান। তাদের মুখে খাবার তুলে দেয়ার কোনো পথ পাচ্ছিলেন না মা। কোন উপায় না দেখে মৃত্যুর পথকে বেছে নিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের খরা আক্রান্ত মারাথাওয়াডা প্রদেশে।

সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্রদেশের ওসমানাবাদ জেলার কৃষাণী মনীষা গাটকাল নিজের ঘরের মধ্যে গায়ে কোরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।
 
মনীষার বাড়ি আম্বি গ্রামে। তার স্বামী লক্ষ্মণ জানিয়েছেন, আমরা খুবই গরীব। আমার কোনো কাজ নেই। আমি কিছু কাজ পেয়ে বাইরে যাই। এসময় সে দরজা আটকে গায়ে কোরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করে।
 
মনীষার এক আত্মীয় সামভাজি জানিয়েছেন, ১৮ কেজি আটা ও ১২ কেজি চালের রেশন সাতজন মানুষের জন্য পর্যাপ্ত ছিল না। ১২ দিনের মধ্যে তাদের ঘরের খাবার শেষ হয়ে যায়। 
 
গত তিন বছর মারাথাওয়াডাতে খরা হয়েছে। চলতি বছরে বর্ষা মৌসুমে সবেচেয়ে বেশি বৃষ্টিপাতের ঘাটতি দেখা দিয়েছে। গত বছর ঐ প্রদেশে ৫৭৪ জন কৃষক আত্মহত্যা করেছেন। চলতি বছর এপর্যন্ত ৬২৮ জন কৃষক আত্মহত্যা করেছেন।

এই বিভাগের জনপ্রিয়