পাইকারিতে দাম কমলেও পকেট কাটছে খুচরায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের অব্যাহত দরপতনের কারণে দেশের পাইকারি বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বজারের সাথে সমন্বয় রেখে দেশের বাজারে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয় সরকার। সয়াবিন তেল বোতলজাতে ১৪ টাকা ও খোলা ১৭ টাকা কমানো হলেও চট্টগ্রামের কোথাও সেভাবে বিক্রি হচ্ছে না। খুচরা বিক্রেতারা আগের দামেই পকেট কাটছে ভোক্তাদের। যার কারণে এর সুফল পায় না ভোক্তারা।
গত সোমবার ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করে দেয় সরকার। দাম অনুসারে ১৪ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করবে ১৭৮ টাকায়, ১৭ টাকা কমিয়ে খোলা সয়াবিন তেল বিক্রি করবে ১৫৮। এতদিন বোতলে সয়াবিন তেল বিক্রি হতো ১৯২ টাকাতে আর খোলায় ১৭৫ টাকা। বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন সয়াবিনের দাম কমানোর এ ঘোষণা দেয় সোমবার। এতে বলা হয়, মঙ্গলবার থেকেই কার্যকর হবে নতুন এ দাম। কিন্তু এখনও পর্যন্ত এর সুফল পাচ্ছেন না ভোক্তারা।
খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে খাতুনগঞ্জে মণ প্রতি (৩৭.৩২ কেজি) পাম তেল বিক্রি হচ্ছে ৩ হাজার ৬০০ টাকায়। এছাড়া সয়াবিন তেল বিক্রি হচ্ছে মণপ্রতি ৫ হাজার ৯০০ টাকায়।
খাতুনগঞ্জের তেল ব্যবসায়ীরা বলছেন, আমাদের দেশে পাম তেল আসে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে। অপরদিকে সয়াবিন আসে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। বর্তমানে দেশগুলোতে ফসল উৎপাদনের মৌসুম চলছে। যার কারণে পাম ও সয়াবিন তেলের সরবরাহও বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজার কমছে। অন্যদিকে এবার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে এবার পাম তেলের রেকর্ড উৎপাদন হয়েছে। এছাড়া সয়াবিনের সরবরাহও বেড়েছে।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯০ থেকে ১৯২, পাঁচ লিটারের বোতল ৯৩৫ থেকে ৯৪৫ এবং খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭০ থেকে ১৭২ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়ে গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়।
কর্ণফুলী মার্কেটের মুদির দোকানদার মো. শফি সওদাগর বলেন, আমরা কম দামে কিনতে পারছি না, বিক্রি করবো কিভাবে।পাইকারি ব্যবসায়ীদের গুদামে অভিযান চালানো হোক। আমাদের কম দামে দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা অবশ্যই কম দামে বিক্রি করবো।
খুচরা দোকানদার মো. ফারুক বলেন, লিটারে ১৪ টাকা কমে বিক্রি করলে অনেক টাকার ক্ষতি হবে। এই বিষয়টি অনেক ভোক্তাও বুঝতে চান না। ফলে দোকানদারের সঙ্গে প্রতিদিন ছোটখাটো গণ্ডগোল বাধছে। ভোক্তা পর্যায়ে নতুন দরের তেল পেতে আরও চার থেকে পাঁচদিন সময় লাগবে।
চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, গত এক সপ্তাহ ধরে সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজার নিম্নমুখী। এর প্রভাবে পাইকারিতেও দাম কমছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ পাম তেলের দাম কমেছে ১ হাজার টাকা এবং সয়াবিন তেলের দাম কমেছে মণে ৫০০ টাকা।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)সহ-সভাপতি নাজের হোসাইন বলেন, আমাদের দেশে বাড়তে সময় লাগে না, কিন্তু কমতে সময় লাগে। এর জন্য সরকারের নজরদারির অভাব। সরকার দাম কমানোর জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি, শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ। তাই আমরা দাবি, দ্রুত ভোক্তা অধিকারেরসহ প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট দিয়ে অভিযান পরিচালনা করা হোক।
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক







