ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৩:৫২:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাঘিনীরা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান। 

একপেশে ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে ফাইনালে। যেখানে বাঘিনীদের প্রতিপক্ষ ভারত। 

আজ শুক্রবার ব্যাংককে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় ১১০ রান। 

বাঘিনীদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে, ৩২ বল খেলে ৫টি চার হাঁকিয়ে অপরাজিত থাকেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। এ ছাড়া শারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ ও ইশমা তানজিম ১২ রান করেন।

জবাব দিতে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারানোর পর মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলীয় রান ৫০ হওয়ার আগেই আউট হয়ে যান ৭ ব্যাটার। শেষপর্যন্ত পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৫৬ রানে অলআউট হলে বাংলাদেশ পায় ৫৪ রানের জয়।বাঘিনীদের পক্ষে সানজিদা আক্তার মেঘলা তিনটি ও ফাহিমা খাতুন দুটি উইকেট শিকার করেন।