পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান নারী দলকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে পাঁচ রানের জয় পেয়েছে সালমা-জাহানারারা।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচে জাহানারার দুর্দান্ত বোলিং নৈপূণ্যে জয় পায় বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মুর্শিদা খানম।
এ ছাড়া ফারজানা হক ২১, নিগার সুলতানা ১৩ এবং রিতু মণি ১৪ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জাহানারা আলম।
জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান তুলতে সক্ষম হয়। পাঁচ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।
আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, যা ম্যাচটি হবে পার্থের ওয়াকা গ্রাউন্ডে। গ্রুপপর্বে পরের তিন ম্যাচ যথাক্রমে অস্ট্রেলিয়া (২৭ ফেব্রুয়ারি, ক্যানবেরা), নিউজিল্যান্ড (২৯ ফেব্রুয়ারি মেলবোর্ন) এবং শ্রীলঙ্কার বিপক্ষে (২ মার্চ, মেলবোর্ন)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











