পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের পথে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। গতকাল পুরুষ ফুটসাল দল পাকিস্তানের বিপক্ষে ১-৫ গোলে হেরেছিল। তবে আজ নারী দল ৯-১ গোলে পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিয়েছেন।
সাফ নারী ও পুরুষ ফুটসাল উভয় টুর্নামেন্টে ৭ দেশ অংশগ্রহণ করছে। ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। সাবিনারা ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে। ভারত চার ম্যাচে ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। আজ দিনের শেষ ম্যাচে ভারত-ভুটান খেলা ড্র হলে বাংলাদেশের শিরোপা এক ম্যাচ আগেই নিশ্চিত হবে। বাংলাদেশ শেষ ম্যাচে হারলে ও ভারত জিতলে দুই দলের সমান ১৩ পয়েন্ট হবে। বাংলাদেশ ভারতকে হারানোয় হেড টু হেডে চ্যাম্পিয়ন হবে। ভারত-ভুটান ম্যাচ ড্র না হলে বাংলাদেশকে মালদ্বীপের বিপক্ষে খেলেই চ্যাম্পিয়ন হতে হবে।
বাংলাদেশ প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল। চলতি টুর্নামেন্টে কোনো দল প্রথমার্ধে এত গোল দিতে পারেনি। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন প্রথমার্ধে গোলের সূচনা ও সমাপ্ত করেন। মাঝে নুসরাত জোড়া, নীলা ও কৃষ্ণা একটি করে গোল করেন৷
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট বজায় থাকে। পাকিস্তান এক গোল করলেও আরো তিন গোল হজম করে। অধিনায়ক সাবিনা এই অর্ধেও জোড়া গোল ও কৃষ্ণা আরেকটি গোল করেন৷ ধারাভাষ্যকার বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের প্রশংসা করেছেন পুরো খেলা জুড়ে৷
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








