ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:২৮:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

পাকিস্তানি স্ত্রীদের ‘কেড়ে’ নিচ্ছে চিন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২০ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার

 

পাকিস্তানি পুরুষদের কাছ থেকে উইঘুর স্ত্রী’দের ‘কেড়ে’ নিয়েছে চিন৷ এমনটাই অভিযোগ পাক স্বামীদের৷ স্ত্রীদের সঙ্গে দেখা করার অনুমতিও দিচ্ছে না চিনা প্রশাসন৷ এমনকি তাদের সন্তানদের সঙ্গে ফোনেও কথা বলতে দেওয়া হচ্ছে না।

 

চিনের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে মন খারাপ বউহারা পাকিস্তানি পুরুষদের৷ ইসলামাবাদের বন্ধু চিনের এই আচরণে ব্যাথিত দেশটির সরকারও৷

 

সূত্র মতে, এসব পাকিস্তানি পুরুষরা চিন-পাকিস্তান করিডরের কাছে অবস্থিত চিনের গ্রামে বসবাস করে৷ প্রতি বছর শরৎ ঋতুতে দুর্গম পার্বত্য কারাকোরাম হাইওয়ে পেরিয়ে বালোচ চলে আসে তারা৷ এই সময়টা তারা ফোনেই যোগাযোগ রেখে চলে৷ শীতকালটা দেশে কাটিয়ে ফের স্ত্রী সন্তানদের কাছে ফিরে যান তারা৷

 

কিন্তু গত বছর থেকে ছবিটা বদলে গেছে৷ স্ত্রীদের ফোন করেও কোনও উত্তর পাননি তারা৷ একরাশ উদ্বেগ নিয়ে গ্রামে ফিরে গিয়ে তো আরও হতবাক হওয়ার জোগাড়৷ জানতে পারেন তাদের পরিবারের সদস্যদের চিনা সেনারা তুলে নিয়ে গেছে৷ চিনা সেনাদের সঙ্গে যোগাযোগ করার পর তারা জানতে পারেন, স্ত্রী ও সন্তানদের ‘রিএডুকেশন সেন্টারে’ নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে তাদের ‘ট্রেনিং’ চলছে৷



ইকবাল নামে এক পাকিস্তানি ব্যবসায়ী জানান, গত বছর মার্চ মাসে আমার স্ত্রী ও সন্তানদের তুলে নিয়ে গেছে চিনা সেনা৷ তারপর থেকে ওদের কোন খোঁজ পাচ্ছি না৷ পরে চিনা সেনার সঙ্গে যোগাযোগ করি৷ ওরা জানায় আমার স্ত্রীকে ট্রেনিং দেওয়া হচ্ছে৷ এবং সরকার আমার সন্তানদের দেখাশুনা করছে৷ সন্তানদের সঙ্গে কথা বলার জন্য ওদের কাছে আকুতি মিনতি করি৷ কিন্তু ওরা বিন্দুমাত্র কর্ণপাত করেনি৷

 

ইকবালের মতো আরও খান কুড়ি পাকিস্তানির একই অবস্থা৷ এদের প্রতি বছর ব্যবসা অথবা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরে যেতে হয়৷ গতবছর দেশে ফিরে আসার পর থেকে আর স্ত্রী সন্তানদের সঙ্গে কোনও যোগাযোগ করে উঠতে পারেননি তারা৷

 

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তানও৷ এক পাকিস্তানি রাজনৈতিক নেতা জানিয়েছেন, চিন আমাদের বন্ধু৷ এই ঘটনা পাকিস্তান-চিন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে৷ জানা গেছে চলতি মাসে চিনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে ইসলামাবাদ৷

 

এদিকে জানা গেছে, দেশের নিরাপত্তা স্বার্থে চিন উইঘুর স্ত্রীদের তুলে নিয়ে গেছে৷ দেশে কোনরকম সন্ত্রাসের আস্তানা গড়তে দিতে চায় না বেজিং৷ বিচ্ছিন্নতা মনোভাবকারীদের ‘রিএডুপকেশন সেন্টারে’ নিয়ে পাল্টা মগজ ধোলাই চালানো শুরু করেছে চিন৷ ইকবালের মতো পাকিস্তানি স্বামীদের ধারণা পূর্ব তুকিস্তান ইসলামিক মুভমেন্ট থেকে ফোন ও মেসেজ পাওয়ায় তাদের স্ত্রীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে৷

 

এই সংগঠন পাকিস্তানে খুব সক্রিয়৷ এবং পাকিস্তান থেকে এই ধরনের ফোন ও মেসেজ পাওয়াকে দেশের নিরাপত্তার স্বার্থে বড়সড় বিপদ বলে মনে করে চিন৷

 

ইকবাল জানিয়েছে দু’বছর আগে চিন তার এক সহকর্মীকে তুলে নিয়ে যায়৷ সেই সময় আমি পাকিস্তানে ছিলাম৷ ওকে জেরা করে জঙ্গিদের বিষয়ে জানতে চায় চিন সেনা৷ ইকবাল আগামী মে মাসে ফের চিন যাবে স্ত্রী ও সন্তানদের খুঁজতে৷ কিন্তু সে নিজেও জানে এতে বিশেষ লাভ হবে না৷