পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল তারা।
শুক্রবার কক্সবাজারে আগে ব্যাট করতে নেমে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জিতে গেছে পাকিস্তান। এদিন স্বাগতিক নারীদের ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি। উদ্বোধনী জুটিতে ১৪ রান তোলার পর সাজঘরে ফেরেন ওপেনার মায়মুনা নাহার। পরে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন অচেনা জান্নাত, সাদিয়া ইসলাম, ফারজানা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার।
মাত্র ৩১ রানে ৫ উইকেট হারানোর পর ২২ রানের জুটি গড়েন হাবিবা ইসলাম ও সাদিয়া আক্তার। শেষ পর্যন্ত ৯০ এর আগেই অলআউট হয় বাংলাদেশ। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করেন সাদিয়া আক্তার। পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ ৩ উইকেট ও রোজিনা আকরাম শিকার করেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন অতশী মজুমদার। পরে দ্রুতই দ্বিতীয় উইকেটের দেখা পায় তারা। রানআউটে কাটা পড়েন ৮ বলে ১০ রান করা রাহিমা সাঈদ। এরপর ৩৭ রানের জুটি গড়েন কমল খান ও আকসা হাবিব। ২১ রান করে ফারজানা ইয়াসমিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন আকসা।
এরপর ২৫ রান করা কমল খানকে ফেরান হাবিবা। তাতেও জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের। পরে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ফিজা ফায়াজ ও আরিশা আনসারি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







