ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১:০৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বিশেষ করে জারিন তাসনিম লাবণ্য নজর কেড়েছেন। একাই শিকার করেছেন ৪ উইকেট। তাতে একশর আগেই পাকিস্তানকে আটকে দিয়েছিল তারা। কিন্তু সেই রানও তাড়া করতে পারল না ব্যাটাররা। ১৩ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ।

কক্সবাজারের একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

৮৯ রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। পরের ওভারে আউট হয়েছেন সাদিয়া ইসলাম। গোল্ডেন ডাক খেয়েছেন মাইমুনা নাহার স্বর্ণা মণি। পাওয়ার প্লে শেষ হতেই ড্রেসিং রুমের পথে হাঁটেন ফারজানা ইয়াসমিন মেধা। তাতে ২২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

দলের বিপদে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছিলেন আরিত্রী নির্জনা মণ্ডল। তবে ৩৮ বলে ২০ রানের বেশি করতে পারেননি তিনি। পরবর্তীতে সাদিয়া আক্তার ২০ বলে ১৬ এবং ববি খাতুন ১৮ বলে ১৩ রান করলেও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। ইনিংসের এক বল বাকি থাকতেই ৭৫ রানে অল আউট হয় স্বাগতিকরা।

পাকিস্তানের মেয়েদের হয়ে শাহার বানু তিনটি, রোজিনা আকরাম ও মেমোনা খালিদ নিয়েছেন দুইটি করে উইকেট।

বুধবার বিচারপতি বাগচি বলেছেন, সোনালী যদি বাবা বধু শেখের সঙ্গে তার বায়োলোজিক্যাল পরিচয় প্রমাণ করতে পারেন তাহলে তার ভারতীয় নাগরিকত্ব অক্ষুন্ন থাকবে।