পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে জ্যোতিরা।
কলম্বোতে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।
বিশ্বকাপ মিশনের শুরুতে নিগার সুলতানা জ্যোতিদের চেনা প্রতিপক্ষ। এই পাকিস্তানের বিপক্ষে জিতেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ফাহিমা, রাবেয়ারা। কারণ, মূল পর্বের আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে নাটকীয় ম্যাচে হারিয়েছে ১ রানের ব্যবধানে।
দুই দলের খেলা সবশেষ ৫ ম্যাচে ফলাফল ২টি করে জয়। একটি ম্যাচ টাই হলে সেই ম্যাচ সুপার ওভারে জিতে বাংলাদেশ। পরিসংখ্যানে এগিয়ে আছে টাইগ্রেসরা।
অন্যদিকে, পাকিস্তানও প্রস্তুত সেরাটা নিয়ে শুভ সূচনা করতে। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে বিশ্বকাপের সবগুলো ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়। সেই দিক থেকে কিছুটা সুবিধা পাবে সিদরা আমিনরা। কারণ, ভ্রমণের ঝক্কি ঝামেলা পোহাতে হবে না তাদের। বাংলাদেশের সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার কারণে দুই দলের লড়াইটা জমজমাট হবে সেটাই প্রত্যাশা।
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ (উইকেটরক্ষক), রামিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বাইগ ও সাদিয়া ইকবাল।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











