পাকিস্তানে পুলিশের গুলিতে স্কুল ছাত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
পাকিস্তানের একটি বেসকারী স্কুলে পুলিশ কর্মকর্তার গুলিতে ৯ বছর বয়সী এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষকসহ আরও সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলী প্রদেশ খাইবার পাখতুনখওয়ারে সোয়াত জেলায় এ ঘটনা ঘটে।
সোয়াত পুলিশের ডিপিও শফিউল্লাহ গান্দারপুর জানান, অভিযুক্ত কনস্টেবল আলম খানকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে দুইবার পুলিশ বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। গত বছর বাহিনীতে ফেরার পর তিন মাস আগে নিরাপত্তার জন্য ওই স্কুলের সামনে তাকে মোতায়েন করা হয়েছিল।খবর- ডন ও এনডিটিভির।
তিনি জানান, আহতদের সোয়াতের সাইদু শরিফ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালে ভর্তি আহত এক ছাত্রী ডনকে জানায়, তাদের বহনকারী ভ্যানটি স্কুলের গেইট অতিক্রম করার সঙ্গে সঙ্গে ওই সন্দেহভাজন নির্বিচার গুলি চালানো শুরু করে।
পাকিস্তানের এই সোয়াত উপত্যকাতেই ২০১২ সালে তৎকালীন স্কুল শিক্ষার্থী মালালা ইউসুফজাই জঙ্গি হামলায় গুরুতর আহত হয়েছিলেন। স্কুল বাসে এক বন্দুকধারী ছোড়া গুলিতে তিনি মারাত্মক আহত হন। কয়েকদিন অজ্ঞান থাকার পর চিকিৎসকদের নিবিড় প্রচেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। পরে পাকিস্তানের এই শিক্ষা আন্দোলনকর্মী সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পান।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






