পাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে নিহত ৭৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ এএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান। এ ছাড়া সামনে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
বুধবার (৬ জুলাই) রাজধানীতে একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
শেরি রেহমান বলেন, আমার জন্য এটি একটি জাতীয় দুর্যোগ। বর্ষণ শুরুর প্রথম দিন ১৪ জুন থেকে নিহতের সংখ্যার হিসাব রাখা হচ্ছে।
তিনি বলেন, মানুষ যখন এভাবে মারা যাচ্ছে, এটা ছোট বিষয় নয়। এটা শুধু শুরু। এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।
বেশির ভাগ মৃত্যু হয়েছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে। সেখানে ৩৯ জন মানুষ ডুবে অথবা বিদ্যুতের লাইন ছিড়ে যাওয়ায় বিদ্যুৎস্পর্শে মারা গেছে।
বর্ষাকাল ভারতীয় উপমহাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। কিন্তু প্রতি বছর ধ্বংসের ঢেউ নিয়ে আসে।
পাকিস্তানজুড়ে বিশেষ করে গ্রামীণ এলাকায় হালকাভাবে নির্মিত বাড়িগুলো বন্যায় ধসে পড়ার প্রবণতা রয়েছে। এ ছাড়া প্রধান কৃষি জমির বিশাল অংশও ধ্বংস হতে পারে।
২০১০ সালে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল।দেশটির প্রায় এক পঞ্চমাংশ ডুবে গিয়েছিল। এতে প্রায় দুই হাজার মানুষ মারা গিয়েছিল এবং দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল৷
পরিবেশবিষয়ক এনজিও জার্মানওয়াচের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে, পাকিস্তান জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিরূপ আবহাওয়ায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অষ্টম।
শেরি রহমান বলেন, একদিন আপনার খরা হবে এবং পরের দিনই সকালে আকস্মিক বন্যার আশঙ্কা। তাই দেখতেই পাচ্ছেন পাকিস্তানে পরিস্থিতি কতটা গুরুতর।
সূত্র : এএফপি, টাইমস অব ইন্ডিয়া
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











