পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০১:১৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫ বুধবার
পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সালমাদের পাকিস্তান সফরের অনুমতি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চিঠি পাঠিয়েছে। ফলে পাকিস্তান সফরে যেতে আর কোনো বাধা নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। যদিও বিসিবি থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। আজকালের মধ্যেই বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৭ সেপ্টেম্বর করাচির উদ্দেশে বিমানে চড়তে পারেন সালমা-শুকতারারা।
পাকিস্তান সফর নিয়ে অনেকের মধ্যে ভীতি কাজ করলেও বাংলাদেশ নারী ক্রিকেটাররা নির্ভার। তারা সফরে যেতে আগ্রহী। যদিও কিছুদিন আগে নারী ক্রিকেটারদের অনেকেই ভয়ের কথা জানিয়েছিলেন। এখন তাদের ভয় কেটে গেছে। দীর্ঘদিন ধরে না খেলতে পারার কারণেও তারা সফরে যেতে চাইছেন। লাহোর-করাচি ঘুরে এসে বিসিবি নিরাপত্তা দলের ইতিবাচক রিপোর্টের পরই তারা সফরে যেতে আগ্রহী হয়ে উঠেছেন। বিসিবিও তাদের সাহস দিচ্ছে।
জালাল ইউনুস বলেন, `নিরাপত্তার ব্যাপারে আমরা মেয়েদের দু`বার ব্রিফ করেছি। সেখানে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে তাদের বুঝতে বলা হয়েছে। প্রত্যেক ক্রিকেটারের কাছে আলাদা আলাদাভাবে জানতে চাওয়া হয়েছে, তারা সফরে যেতে আগ্রহী কি-না। আমার জানামতে কারও কোনো আপত্তি নেই।` সফরে দুটি টি২০ এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের মেয়েরা পাকিস্তান সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরনে সিকদারও।
গতকাল বিকেলে মাগুরা সার্কিট হাউসে তিনি বলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান যাবে। পাকিস্তান তাদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত নই। বরং আমরা একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান থেকে বিজয়ী হয়েই দেশে ফিরবে বলেই আমার বিশ্বাস।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











