ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৯:৪০:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

নির্বাচনে লড়তে পারবে না নওয়াজকন্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৪ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার

নওয়াজ শরিফের দুর্নীতির মামলার রায়ে বড়সড় প্রভাব পড়তে চলেছে পাকিস্তানের নির্বাচনে। ১০ বছরের জেল হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। আর যাকে নিবে শেষ আশা দেখেছিল তার দল, সেই নওয়াজ কন্যা মরিয়মেরও সাত বছরের জেলের সাজা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, নির্বাচনে লড়তে পারবেন না মরিয়ম।

 

এদিনের রায়ের পর ট্যুইট করে মরিয়ম দলের উদ্দেশে বলেন, ‘কোনোভাবেই এই রায়ে বিচলিত হবেন না। নওয়াজ শরিফের জন্য এটা নতুন কিছু নয়। নির্বাসন, যাবজ্জীবন, এসবের মুখোমুখি আগেও হয়েছেন তিনি।’

 

শুক্রবার পাকিস্তানের আদালতে নওয়াজ শরিফের এই মামলার শুনানি ছিল। আর সেখানেই সাজা ঘোষণা করা হয়েছে। এর আগে লন্ডনে তার স্ত্রী’র চিকিৎসা চলায় শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন নওয়াজ শরিফ। কিন্তু সেই আর্জি ধোপে টেকেনি।

 

আগামী ২৫ জুলাই পাকিস্তানের নির্বাচন। তার আগেই এই রায় স্বাভাবিকভাবেই চাপে ফেলে দিল নওয়াজ শরিফের দলকে।

 

২০১৫-তে সামনে আসে ‘পানামা পেপারস’ কেলেঙ্কারি। আর সেখানেই নওবাজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি সামনে আসে। সেইসময় জানা যায়, শরিফ ও তাঁর সন্তানদের সঙ্গে একাধিক বেনামী সংস্থার যোগ রয়েছে। আর সেখান থেকে পাওয়া টাকা দিয়েই লন্ডনের পার্ক লেনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট কেনেন শরিফ।