পাখি শিকারিদের বিষটোপে মারা গেল ৩০০ হাঁস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি হাওরে পাখি শিকারিদের বিষটোপে এক খামারির ৩০০ হাঁস মারা গেছে। বুধবার বিকালে হাকালুকির দুধাই বিলের পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হাঁস খামারি সামছুল ইসলাম ছয় পাখি শিকারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, বড়লেখা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের সামছুল ইসলাম একটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে ৫০০ হাঁস নিয়ে একটি খামার করেন। নিজের ছেলে ও একজন কর্মচারী নিয়ে তিনি হাঁসের লালন পালন করছেন।
প্রতিদিন হাকালুকির বিভিন্ন বিলে হাঁসগুলো বিচরণ করে। হাঁসের ডিমের আয়েই পরিবারের ব্যয়, ঋণের কিস্তি ও কর্মচারীর বেতন হয়। বুধবার বিকালে দুধাই বিলের পাড়ে শিকারিদের বিষটোপের কারণে ৩০০ হাঁস মারা যায়।
খামারি সামছুল ইসলামের অভিযোগ, খুঠাউরা গ্রামের সুনাই মিয়া, মনা মিয়া, আনোয়ার হোসেন, ওয়াতির আলী, ছালিক আহমদ, আছাদ উদ্দিনসহ বিশাল একটি সিন্ডিকেট প্রতিদিন হাওরের বিভিন্ন বিলে ধানের সঙ্গে বিষ মিশিয়ে অতিথি পাখি নিধন করছেন।
‘প্রায় এক মাস আগে এসব অসাধু শিকারিদের পাখি শিকারে বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার হাঁসের বিচরণস্থলে বিষ মিশানো ধান ছিটিয়ে রাখেন। এতে তার ৩০০ হাঁস মারা যায়।’
তিনি বলেন, এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করবেন আর পরিবার চালাবেন সেই চিন্তায় দিশেহারা।
এ ঘটনায় ছয় পাখি শিকারির বিরুদ্ধে হাঁস মারার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান সামছুল ইসলাম।
এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, অভিযোগ পেয়েছি। দুটি মৃত হাঁস ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




