পাটের শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০১ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
আলো ঝলমলে মঞ্চ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ইমন চক্রবর্তীর গাওয়া ‘টাপা টিনি’ গান। এ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। তার পরনে হলুদ পাড়ের শাড়ি। মনামীর গান ও নাচ যেমন নজর কেড়েছে, তেমনি দৃষ্টি কেড়েছে তার পরনের শাড়ি। নেটদুনিয়ায় ছড়িয়েপড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।
মূল বিষয় হলো—মনামীর পরনের শাড়িটি পাটের তৈরি। শুধু তাই নয়, পাটের তৈরি ব্লাউজও পরেছেন এই অভিনেত্রী। এই জুটের শাড়ি বা চটের শাড়িতে বিশেষ কোনো কারুকাজ নেই। যে ধরনের পাটের অংশ থেকে বস্তা তৈরি করা হয়, সেই ধরনের পাট থেকেই তৈরি করা হয়েছে এই শাড়ি। আর তাতে হলুদ রঙের বর্ডার যোগ করা হয়েছে। আঁচলে রয়েছে বিশেষ ডিটেলিং।
কুঁচির পাশ থেকে জোড়া হয়েছে এই আঁচলের অংশ। আর কাঁধ থেকে পাকানো দড়ি দড়ি অংশ রয়েছে। এই বিশেষ ডিটেলিং নজর কেড়েছে সবার। আঁচলের তলার অংশেও হলুদ রঙ দেওয়া হয়েছে। এই শাড়িতে প্রিয় অভিনেত্রীকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।
দোলন চাঁপা নামে একজন লিখেছেন, ‘রূপ কি রানি।’ পুলক লিখেছেন, ‘তোমাকে কি দারুণ লাগছে। নাচের রানি এগিয়ে যাও।’ দেবাশীষ সেনগুপ্তা লিখেছেন, ‘চিরসবুজ।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।
গত ৬ আগস্ট ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা-তে শুরু হয়েছে ‘ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন-থ্রি’। এই অনুষ্ঠানের প্রথম এপিসোডের জন্য এই সাজে সেজেছিলেন মনামী। নাচ, গান, অভিনয়— সবটাতেই পারদর্শী মনামী। তার স্টাইল সেন্সও একাধিকবার প্রশংসিত হয়েছে। এবার পাটের তৈরি পোশাক পরে তাক লাগালেন এই অভিনেত্রী।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









