‘পাঠান’ বিতর্ক চুলোয় যাক, কাতার গেলেন দীপিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
বিশ্বকাপের ট্রফি উদ্বোধনে রবিবার লুসেল স্টেডিয়ামে হাজির থাকবেন দীপিকা।
‘বেশরম রং’ বিতর্কে তোলপাড় রাজনৈতিক মহল। দীপিকার গেরুয়া বিকিনিতে আগুন জ্বলছে ভারতজুড়ে। এর মাঝেই দেশ ছাড়লেন দীপিকা, গন্তব্য কাতার। আজ রবিবার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে উপস্থিত থাকবেন এই বলিউড সুন্দরী। শনিবার মুম্বই বিমানবন্দরে হাসি মুখে ধরা দিলেন রণবীর ঘরণী। পরনে অলিভ প্যান্ট আর সাদা টপ। সঙ্গে ক্রিম রঙা কোর্ট। ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে লুসেল স্টেডিয়ামে হাজির থাকবেন দীপিকা।
‘বেশরম রং’ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আগুন জ্বলছে, অথচ দীপিকার মুখে উদ্বেগের রেশটুুকু নেই। খোশমেজাজে ক্যামেরাবন্দি হলেন নায়িকা। পাপারাৎজিদের সঙ্গে কথাও বললেন। ফ্রান্স না আর্জেন্টিনা কার হাতে উঠবে বিশ্বকাপ? উদ্বিগ্ন গোটা বিশ্ব। মেসির স্বপ্ন কি পূরণ হবে রবিবার রাতে? প্রহর গুণছে ভক্তরা। মুম্বই বিমানবন্দরে এক আলোকচিত্রী দীপিকাকে বলেন, ‘মেসির সঙ্গে সেলফি তুলে একদম ধুম মাচিয়ে দিন ম্যাম, আপনার সঙ্গে মেসির ছবি দেখতে চাই, আমি মেসির দারুণ ভক্ত’। একথা শুনে মিষ্টি হেসে দীপিকা বলেন, ‘বলছি গিয়ে’।
বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে আমন্ত্রিত হয়েছেন দীপিকা। অন্যদিকে, শাহরুখ খানের ফুটবল প্রেমও কারুর অজানা নয়। ‘পাঠান’ তারকা জানিয়েছেন ওয়েনি রুনির সঙ্গে আড্ডা দিতে দিতে আর্জেন্টিনা আর ফ্রান্সের ম্যাচ দেখবেন তিনি। বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে পাঠান ঝড় মিশে যাবে তা বলাই যায়।
‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর চার নম্বরবার রুপোলি পর্দায় একসঙ্গে শাহরুখ-দীপিকা। ‘বেশরম রং’ গানে জুটির রসায়ন নজর কেড়েছে সবার। এখন বড় পর্দায় ‘পাঠান’ দেখবার অপেক্ষা। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা







