পানকৌড়ির নিরাপদ আশ্রয়স্থল মদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
নেত্রকোণা মদন উপজেলা পানকৌড়ির নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা অবধি পযর্ন্ত ঝাঁকে ঝাঁকে পানকৌড়ির ওড়াউড়ি ও কল-কাকলিতে মুখরিত থাকে পুরো এলাকা। পাখিদের কর্মব্যস্ততা আর কিচির-মিচিরে আনন্দ পান প্রকৃতিপ্রেমীরা। থানার পাশেই রয়েছে খাল-বিল, মগড়া নদী ও উচিতপুরের বিশাল হাওর। বেলা বাড়ার সাথে সাথে দল বেঁধে সেখানে খাবারের সন্ধানে যায় পানকৌড়ি। কিছুক্ষণ পর আবার খাবার নিয়ে ফেরে তারা।
স্থানীয়রা জানান, ৩-৪ ধরে মদন পৌরসভার থানা সংলগ্ন অতিথি পাখির দল মেহগনি গাছে দলবেঁধে আশ্রয় নেয় হাজার হাজার পানকৌড়ি। কিন্তু সেসময় অনেকেই পাখি শিকারে মেতে ওঠে। পানকৌড়ি শিকার করে আবার বাজারে বিক্রি করতেও দেখা যায়। পরে সেখান থেকে সরে গিয়ে পাখিগুলো আশ্রয় নেয় মদন থানার সারি সারি মেহগনি গাছে। থানা চত্বরের গাছে বাসা বেঁধে পাঁচ বছর ধরে বসবাস করছে পাখিগুলো। সেখানে কেউ তাদের বিরক্ত করে না। নিরাপদ আশ্রয় পেয়ে এখানে প্রজনন শুরু করে পাখিগুলো।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, পানি আসার সাথে সাথেই হাওর এলাকায় পানকৌড়ি আসতে শুরু করে। প্রজনন শেষে বাচ্চাগুলো বড় হওয়ার পর ভাদ্র মাসে আবার চলে যায়। কিন্তু নিরাপদ আশ্রয়স্থল মদন থানার গাছে ৩-৪ বছর ধরে হাজার হাজার পাখি বাস করছে। এমন সুন্দর দৃশ্য সহজে দেখা যায় না।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, অতিথি পাখি পানি আসলে সিলেট থেকে থানার গাছগুলোতে বাসা বেঁধেছে হাজারো পানকৌড়ি। সকাল আর সন্ধ্যায় পাখির কল-কাকলি শব্দে অন্যরকম এক আবহ তৈরি করে। স্থানীয় স্কুল- কলেজের শিক্ষার্থীরা এগুলো দেখতে আসে। পাখির মল ও খাবারের উচ্ছিষ্টের জন্য কিছুটা অসুবিধা হয়। তবু সব সময় খেয়াল রাখা হয়; যেন পাখিদের অসুবিধার কোনো কারণ না ঘটে। পাখি শিকার থেকে বিরত থাকতে ও তাদের যাতে কেউ বিরক্ত যাতে না করে।এ নিয়ে সবাইকে সচেতন করেছি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








