পানি-বিদ্যুৎ ব্যবহার করতে হিসেব করুন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
পানি ও বিদ্যুৎ হিসেব করে সবাই ব্যবহার করতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি যেন আমাদের অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়, সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।
বৃহস্পতিবার সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
আমরা দ্বীপ অঞ্চলে বসবাস কারণে কারণে প্রতিনিয়ত আমাদের প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতি যেমন নেয়, তেমন আমাদের দেয়। তাই আমরা প্রকৃতি কাছ থেকে কতটুকু নিতে পারলাম সেটা হল বড় কথা।
বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, নদী, খাল, বিল, পুকুর, ডোবা খনন করার মাধ্যমে পানি ধরে রাখতে হবে। শুস্ক মৌসুমেও যেন আমরা এই পানি ব্যবহার করতে পারি। শুধুমাত্র ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করলেই চলবে না।
তিনি বলেন, বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে পানির জন্য হাহাকার চলে। সেখানে সুপেয় পানির খুব অভাব থাকে। সেই সব দেশে আমরা পানি বিক্রি করতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, এক লিটার পানি শোধন করতে অনেক টাকা খরচ হয়ে থাকে। আর আমরা সেই পানি ঘণ্টার পর ঘণ্টা কল ছেড়ে রেখে গায়ে সাবান মাখাই, ব্রাশ করি আর দাঁড়ি সেভ করি। এই জন্য মগ ব্যবহার করতে পারেন। সবাইকে বলব পানি ও বিদ্যুৎ হিসাব করে সবাই ব্যবহার করেন। তাহলে বিলও কম আসবে। আপনাদের টাকাও সাশ্রয় হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত্র স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
-জেডসি
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- আম খেলে কি ওজন বাড়ে?
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল











