পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ পিএম, ১২ নভেম্বর ২০২৩ রবিবার
ফাইল ছবি।
ভারতের চলমান বিশ্বকাপে সমর্থকদের হতাশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৯ ম্যাচের গ্রুপপর্বে বিদায় নিতে হয়েছে মাত্র ২ জয় নিয়ে। সেমিফাইনালের দৌঁড় থেকে বাদ পড়েছে সবার আগে। বিশ্বকাপে এই বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
পাপন ও সাকিব ছাড়াও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজনেরও পদত্যাগ দাবি করা হয়েছে সেই নোটিশে। আজ রবিবার নোটিশটি পাঠান খন্দকার হাসান শাহরিয়ার নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়েই যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর শুরু হয় টানা হার। এমনকি আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের বিপক্ষেও দেখতে হয় লজ্জার হার। শেষেরদিকে এসে শ্রীলংকার বিপক্ষে জয় পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন উজ্জ্বল করলেও তাতে সন্তুষ্ট নন সমর্থকরা।
অধিনায়ক সাকিবের পারফরম্যান্সও ছিল বিবর্ণ। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ২টি সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৬০৬ রান করেছিলেন সাকিব। অথচ, এবারের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র ১৮৪ রান। নেই কোনো সেঞ্চুরি, হাফ সেঞ্চুরিও ১টি।
বল হাতেও আলো ছড়াতে পারেননি সাকিব। ৭ ম্যাচে মাত্র ৯ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। গড় পয়ত্রিশের বেশি।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি