ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১১:২৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

পাবনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট: ১১:০০ এএম, ৩০ মে ২০১৫ শনিবার

346478স্টাফ করেসপন্ডেন্টউইমেননিউজ২৪.কম, পাবনা পাবনার চাটমোহর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কাটেঙ্গা মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শিখা (৭) ও কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামের ভুট্টু প্রামানিকের মেয়ে আরিফা (৬)।
স্থানীয়রা জানান, শিখা ও আরিফা বউবাজার এলাকায় তাদের নানা ছামু প্রামাণিকের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে তারা বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায়। কিন্তু বৃষ্টি শেষ হলেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
তারা জানান, পরে বাড়ির পাশে পুকুরে শিখা ও আরিফাকে পাওয়া যায়। অচেতন অবস্থায় উদ্ধারের পর তাদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান তোতা পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৩০.০৫.২০১৫