ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২:১৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

পাবনায় স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার

ইউএনবি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার

পাবনায় স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার

পাবনায় স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার

পাবনার দিলালপুরের এক বাড়ি থেকে শুক্রবার স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- রাকাবের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও মেয়ে সানজিদা খাতুন (২৪)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, দুপুরে ওই বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতরা তাদেরকে কুপিয়ে হত্যার পর বাড়ির সব মালামাল লুট করে নিয়ে গেছে।

তবে ঘটনাটি দুই-তিনদিন আগে ঘটেছে বলে দাবি পুলিশের। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।