ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:১৮:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

পাবনায় ১০ দিনব্যাপী পুষ্পমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৪৩ এএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

পাবনায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী পুষ্পমেলা। এবারের প্রতিপাদ্য ‘আমার বাড়ি আমার ঘর, ফুল চাষে স্বনির্ভর’। প্রথম দিন থেকেই নারী ও শিশুদের ভীড়ে মুখরিত মেলা প্রাঙ্গণ।


মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনা প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা নার্সারী মালিক সমিতির আয়োজনে পুষ্প মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।


উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনার উপ-পরিচালক বিভূতি ভূষণ সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী চন্দনকুমার চক্রবর্তী প্রমুখ।


মেলায় মোট দশটি স্টল স্থান পেয়েছে। মেলা আগামী ৮ ফেব্রুয়ারি শেষ হবে। পুষ্পমেলা সকলের জন্য উন্মুক্ত।