পাষন্ড বাবার কান্ড : তিন মেয়েকে গলা কেটে জবাই
আপডেট: ০৮:০৫ এএম, ১৫ মে ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিজের তিন শিশু মেয়ের গলা কেটে হত্যা করেছে পাষণ্ড পিতা আব্দুল গণি। ছোট শিশুটির বয়স মাত্র ১১ মাস।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ১নং ঘোনার চৌধুরী পাড়ায় এ মর্মান্তিক হতাকাণ্ড ঘটে।
নিহত শিশুরা হলো আয়শা সিদ্দিকী (১১), শিরু জান্নাত শিউলি (৮) এবং সারাবান তাহুরা (১১ মাস)।
আব্দুল গণির স্ত্রী ফাতেমা বেগমের বরাত দিয়ে সংশ্লিষ্ট থানা জানায়, দুই বছর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। সেই কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটায় পাষণ্ড পিতা।
নিহতদের মা ফাতেমা বেগম জানান, গত ২ বছর যাবত তার স্বামী (আব্দুল গণি) আরেকটি বিয়ে করার পায়তারা করে আসছিলো। এ নিয়ে সংসারে অশান্তি চলে। প্রায় সময় সে বাড়ি থেকে পালিয়ে যেতো।
ফাতেমা জানান, গত সপ্তাহ থেকে সংসারের কোনো খোঁজ-খবর রাখেনি সগণি। এ কারণে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য খাইরুশ বশরকে বিচার দেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিশি বৈঠক হয়। বৈঠকে দু’জনের মধ্যে সমঝোতা করে দেন স্থানীয় মরুব্বিরা।
বৈঠক শেষে আব্দুল গণি ফাতেমাকে খুন করার হুমকি দেয়। এতে ভয় পেয়ে ফাতেমা একমাত্র ছেলে রিফাতকে সাথে নিয়ে রাতেই তার মায়ের সঙ্গে মামার বাড়ি চলে যান।
নিহত শিশুদের মামা আজগর আলী জানান, ঘাতক আব্দুল গণি রাত ৩টার দিকে তার মুঠোফোনে ফোন করে তিন কন্যাকে খুন করেছে বলে জানায়। এ খবর পেয়ে ফাতেমা সকালে নিজ বাড়িতে এসে তিন শিশু কন্যার মরদেহ দেখতে পান।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত শিশুদের মরদেহ ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। পুলিশ বলছে, ঘাতক আব্দুল গণিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
১৫.০৫.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











