ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৪:৫৩:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

পাহাড় ধসে চার ভাইবোনসহ ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:০৬ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারি বৃষ্টির কারণে কক্সবাজার শহরে পাহাড় ধসে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পর ভাই-বোন। অন্যদিকে রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড় ধসে আরো এক শিশু মারা গেছে।



গতকাল রাতভর ভারি বৃষ্টির পর বুধবার ভোর সাড়ে ৬টায় শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাচামিঞার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো-ওই এলাকার জামাল হোসেনের তিন মেয়ে মর্জিয়া আকতার (১৫), কাইফা আকতার (৯), খাইরুন্নেছা (৭) ও ছেলে আব্দুল খাইর (৬)।



এদিকে কয়েকদিনের ভারী বর্ষণের ফলে আবারও পাহাড় ধসের আশংকায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। কক্সবাজারে পাহাড়ের পাদদেশে এখনো ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে অসংখ্য পরিবার।



কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, বুধবার ভোরে ওই চার শিশুর মা বাড়ির বাইরে কাজ করছিলেন। হঠাৎ বাড়ির পাশের পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় চার শিশু মাটির নিচে চাপা পড়ে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।