পিইসি-ইইসি’র বহিষ্কৃতদের পরীক্ষা ২৪-২৮ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
চলতি বছর প্রাথমিক সমাপনী সনদ (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষায় অংশ নেয়া যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদের অবশিষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ইইসি)। আর অন্য পরীক্ষার্থীদের সঙ্গে ৩১ ডিসেম্বরই তাদের ফল প্রকাশ করা হবে।
জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচিতি এবং ২৮ ডিসেম্বর গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেয়া হবে। এছাড়া ইবতেদায়ীতে ২৪ ডিসেম্বর ইংরেজি ও আরবি, ২৬ ডিসেম্বর বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচিতি ও বিজ্ঞান এবং ২৮ ডিসেম্বর গণিত, কোরআন মজিদ, তাজবিদ, আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেয়া হবে।
এসব পরীক্ষা প্রতিদিন দু’টি ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট বাড়তি সময় দেয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ইইসি)-এর (ডিপিই) মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ২০১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন কারণে পরীক্ষার হলে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের পরবর্তী বিষয়ের পরীক্ষা নেয়া হবে। তবে যেসব বিষয়ে বহিষ্কার করা হয়েছে সেসব বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।
২০১৮ সালের ১৮ ডিসেম্বর পিইসি পরীক্ষার্থীদের বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। এই নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদে ‘শৃঙ্খলা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা’ নেয়ার বিধান করা হয়। এই বিধানের ক্ষমতাবলে গত পিইসি পরীক্ষায় ১৯ নভেম্বর পর্যন্ত ১৫ জন খুদে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে গত ১৯ নভেম্বর ‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, এম মাহমুদুল হাসান, গাজী ফরহাদ রেজা ও মো. ফয়জুল্লাহ ফয়েজ। এই প্রতিবেদন দেখার পর আদালত গত ২১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।
রুলে ১৯ নভেম্বর পর্যন্ত বহিষ্কার করা ১৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বহিষ্কৃত ১৫ শিক্ষার্থীর পরীক্ষা নিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ চারজনকে ১০ ডিসেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। পরে শুনানি শেষে আদালত বহিষ্কৃত খুদে শিক্ষার্থীদের পরীক্ষা পুনরায় গ্রহণের আদেশ দেন।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




