পিকনিক বাসের সাথে ট্রাকের সংঘর্ষ, শিক্ষিকার হাত বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে শিক্ষা সফরে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। ট্রাকের সঙ্গে পিকনিকের বাসের সংঘর্ষে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। এতে ফাহিমা বেগম নামে এক শিক্ষিকার বাঁ-হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীদের কয়েকজন জানান, দূর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে ওভারটেক করছিল পিকনিক বাস। হঠাৎ ট্রাকটি পেছনে আসা শুরু করলে, বাসের চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ধাক্কা দেয় ট্রাকের পেছনে। এসময় বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে আহত হয় শিক্ষার্থীরা। এক হাত বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষিকার। অস্ত্রোপচারের জন্য তাকে দ্রুত নেয়া হয়েছে গোপালগঞ্জ সদর হাসপাতালে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ সিকদার জানান, এ ঘটনায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষিকা ফাহিমা বেগমের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অন্তত ১৫ শিক্ষার্থী।
-জেডসি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি








