পিটিআই`র আরেক নেতা ড. শিরিন মাজারি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১২ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. শিরিন মাজারিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শুক্রবার ভোরে ইসলামাবাদে সাবেক এই মন্ত্রীর বাসভবন থেকে তাকে আটক করা হয়। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাড়িতে ঢুকেন। এমনটি নিশ্চিত করেছে পিটিআই।
ইমান হাজির-মাজারি, মাজারির মেয়ে এবং একজন আইনজীবী, টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যায়— সাদা পোশাকে সদস্যরা সাবেক মন্ত্রীকে আটক করতে জোর করে তার বাড়িতে ঢুকছেন।
পরে টুইটারে আরেকটি ভিডিওতে দেখা যায় যে, নারী পুলিশ সদস্যরা মন্ত্রীকে তার বাসভবন থেকে নিয়ে যাচ্ছেন।
যখন তাকে পুলিশের গাড়িতে তুলতে নেয়া হচ্ছিল, তখন মাজারি জয়সূচক চিহ্ন দেখিয়ে ‘গণতন্ত্রের বিজয়’ উল্লেখ করেন। পরে রাষ্ট্রীয় সন্ত্রাসকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান তিনি।
ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ আগে, মাজারির মেয়ে টুইট করেছিলেন যে আগ্নেয়াস্ত্র বহনকারী প্রায় ৫০ পুলিশ তার বাসভবনে ঢুকে।
পিটিআই টুইটারে লিখেছে, আমাদের এসভিপি ডা. শিরিন মাজারিকে এ মুহূর্তে তুলে নেয়া হচ্ছে। পুলিশও বন্দুক নিয়ে তার বাড়িতে ঢুকেছে। অত্যন্ত লজ্জাজনক।
সূত্র: দ্য নিউজ
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






