ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৪:৩৩:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

পিটিয়ে শিশু হত্যার প্রতিবাদে মুশফিক

আপডেট: ০৫:৪৬ পিএম, ১৩ জুলাই ২০১৫ সোমবার

Mushfiqস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সিলেটে ১৩ বছরের  শিশুকে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিক তার ফেইসবুক ফ্যান পেইজে ‘সে নো টু চাইল্ড অ্যাবিউস’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা ছবি আপলোড করেন।
বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান লেখেন, “একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে না বলুন!” জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ, মুমিনুল হকদের ফেইসবুক ফ্যান পেইজেও মুশফিকের এই ছবি শেয়ার করা হয়। সিলেটের কুমারগাঁওয়ে গত বুধবার সকালে চোর সন্দেহে ১৩ বছরের সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। ১৩.০৭.২০১৫