পুকুরে ধরা পড়ল ৮ কেজি ওজনের কাকিলা মাছ
মাগুরা প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২২ এএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
মাগুরার শ্রীপুরে পুকুরে বড় আকৃতির কাকিলা মাছ ধরা পড়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার শ্রীকোল ইউনিয়নের বড়বিলা বিলসংলগ্ন একটি পুকুরে জাল ফেলতে গিয়ে স্থানীয় এক জেলের জালে মাছটি আটকা পড়ে।
এটির দৈর্ঘ্যে প্রায় আড়াই ফুট ও ওজনে প্রায় ৮ কেজির এই মাছটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয়রা জানান, সাধারণত এই প্রজাতির কাকিলা মাছ এত বড় আকারের হয় না। এ কারণে মাছটি পুকুর থেকে তোলার পর থেকেই গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে মাছটি স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাজারের আড়তে শুধু স্থানীয়রাই নয়, দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন বিরল আকৃতির এই মাছটি এক নজর দেখতে।
স্থানীয় বাসিন্দা মিয়া তৌহিদ মাছটি দেখার পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাছের ছবি আপলোড করে লেখেন— মাগুরা জেলা শ্রীপুর উপজেলা শ্রীকোল ইউনিয়ন বড়বিলার মাঠের পুকুরে ৮ কেজি ওজনের বিশাল আকৃতির কাকিলা মাছ ধরা পড়ছে। মুহূর্তের মধ্যেই তার পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়ে। কমেন্ট, শেয়ার ও রিঅ্যাকশনে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই পোস্টটির নিচে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন এবং ছবিসহ ঘটনাটি বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে শেয়ার করতে শুরু করেন। এতে করে মাছটি দেখার আগ্রহ আরও বাড়তে থাকে। দুপুরের পর থেকে অনেকেই বাজারে ভিড় করেন শুধু মাছটিকে এক নজর দেখার জন্য।
স্থানীয় প্রবীণ ব্যক্তি আব্দুল জলিল বিশ্বাস বলেন, আমার বয়স প্রায় সত্তরের কাছাকাছি। ছোটবেলা থেকেই মাছ ধরি। কিন্তু এত বড় কাকলে মাছ কখনো দেখিনি। এটা আমাদের এলাকায় বিরল ঘটনা।
স্থানীয় কৃষক আলম হোসেন বলেন, কাজ বাদ দিয়ে মাছ দেখে এসেছি। এমন মাছ তো দেখা যায় না রোজ রোজ। মনে হলো সরাসরি না দেখলে মিস করব। তাই বাজার থেকে কাকিলা মাছটি দেখে এসেছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জেড এম তৌহিদুর রহমান বলেন, এতো বড় আকৃতির কাকিলা মাছ সাধারণত দেখা যায় না। এই মাছ চাষাবাদ পদ্ধতিতে উৎপাদন করা হয় না। মূলত প্রাকৃতিক জলাশয় থেকেই এদের পাওয়া যায়। শ্রীপুরের বড়বিলা এলাকায় এমন একটি মাছ ধরা পড়া নিঃসন্দেহে বিস্ময়কর একটি বিষয় তবে এটি প্রমাণ করে যে, স্থানীয় জলাশয়ের পরিবেশ এখনও জীববৈচিত্র্যের জন্য উপযোগী রয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











