ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:১১:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

পুরুষদের উইম্বলডন ফাইনালে প্রথম নারী আম্পায়ার

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১১ জুলাই ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পুরুষদের উইম্বলডন ফাইনাল ম্যাচে প্রথম নারী আম্পায়ার হিসেবে ইতিহাস গড়বেন আম্পায়ার মারিজা সিসাক। নোভাক জোকোভিচ বা মাত্তেয়ো বেরেত্তিনির মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাতটায়।

উইম্বলডন শুরু হয় ১৮৭৭ সালে। এখন পর্যন্ত কোনো নারী আম্পায়ারকে দেখা যায়নি পুরুষদের ফাইনালে চেয়ারে বসতে। আজ সেটাই করতে চলেছেন মারিজা। জোকোভিচ বনাম বেরেত্তিনি ম্যাচে দেখা যাবে তাঁকে। শনিবার ক্রোয়েশিয়ার ৪৩ বছর বয়সী মারিজার নাম চেয়ার আম্পায়ার হিসেবে জানায় অল ইংল্যান্ড ক্লাব।

২০১২ সাল থেকে ডব্লিউটিএ এর এলিট গ্রুপে রয়েছেন মারিজা। গোল্ড ব্যাজ প্রাপ্ত আম্পায়ার তিনি। ছেলেদের ফাইনালে প্রথমবার হলেও মেয়েদের ফাইনালে আম্পায়ার ছিলেন মারিজা। ২০১৪ সালে উইম্বলডনে মেয়েদের ফাইনালের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। ২০১৭ সালে মেয়েদের ডাবলসের ফাইনালেও আম্পায়ার ছিলেন মারিজা। ২০১৬ সালে রিও অলিম্পিকে মেয়েদের সিঙ্গলস ফাইনালও খেলিয়েছিলেন তিনি। এবার দায়িত্ব ছেলেদের ফাইনালের।

-জেডসি