পুরোনো জুয়েলারি ব্রান্ডের নতুন অ্যাম্বাসেডর জয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নন্দিত অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়েছেন অভিনয়ের রোশনাই। পেয়েছেন যশ, খ্যাতি ও নানা স্বীকৃতি-পুরস্কার। অভিনয়ের বাইরে তিনি একজন ফ্যাশন আইকনও। নানা পণ্যের প্রচারণায় অংশ নেন এই তারকা। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে।
এবার এই অভিনেত্রী বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত জুয়েলারি ব্র্যান্ড আমিন জুয়েলার্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন। আজ তিনি আমিন জুয়েলার্সের ফ্ল্যাগশিপ স্টোরে এক বিশেষ ইভেন্টে উপস্থিত থাকবেন। সেখানে তিনি তার ব্যক্তিগত যাত্রা, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশের জুয়েলারি শিল্পে প্রায় ৫৯ বছর ধরে পথ চলছে আমিন জুয়েলার্স। ক্রেতাদের কাছে হয়ে উঠেছে অন্যতম বিশ্বস্ত নাম। যা তার সময়হীন ডিজাইন এবং উচ্চমানের কারিগরি দক্ষতার জন্য পরিচিত। জয়া আহসানের মতো একজন প্রখ্যাত তারকা ব্র্যান্ডটির সাথে যুক্ত হওয়ায় আমিন জুয়েলার্স নতুন এক অধ্যায় শুরু করছে বলে মনে করছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, জয়া আহসান তার অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করেছেন। তার স্টাইল ও সৌন্দর্যের মাধ্যমে আমিন জুয়েলার্সের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবেন তিনি।
এদিকে সর্বশেষ জয়া আহসানকে দেখা গেছে ‘বাগান বিলাস’ শিরোনামে মিউজিক ভিডিওতে। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম। এটি মূলত প্রীতম ও এলিটারই গান। ভিডিও পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










