পুলিশকে সততার সঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জনগণের বন্ধু হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
রোববার সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৩৬তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলেই সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ দমন সম্ভব হয়েছে। জঙ্গি ও মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে।বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা দেশের এই অগ্রগতি ধরে রাখতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলেই সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ দমন সম্ভব হয়েছে। জঙ্গি ও মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা দেশের এই অগ্রগতি ধরে রাখতে চাই।
গত ১০ বছরে পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য নেওয়া বিভিন্ন কার্যক্রমের উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পুলিশে ইতোমধ্যে প্রায় ৪৯ হাজার ২০০ পদ সৃজন করা হয়েছে। বর্ধিত জনবলের সঙ্গে প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জামাদি সরবরাহ করা হচ্ছে। গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন করা হয়েছে। জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে পুলিশের ‘এন্টি টেরোরিজম ইউনিট’, ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশ’, ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং ২টি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। ‘গার্ড অ্যান্ড প্রটেকশন পুলিশ’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসআই ও সার্জেন্ট পদকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি এবং দ্বিতীয় শ্রেণির ইন্সপেক্টর পদকে প্রথম শ্রেণি পদে উন্নীত করা হয়েছে।
তিনি বলেন, জাতির পিতা প্রদত্ত আইজিপি’র র্যাঙ্ক ব্যাজ পুনঃপ্রবর্তন করে আইজিপি’র পদকে সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে আরও ৪টি ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে। ঝুঁকি ভাতা প্রবর্তন, ৯৯৯, বিডি পুলিশ হেল্পলাইন এবং অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস চালু, পুলিশের বিভিন্ন স্তরে নারীদের নিয়োগ দেওয়া হচ্ছে।
শেখ হাসিনা বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা সর্বপ্রথম পুলিশে নারীদের নিয়োগ দেন। পুলিশের আবাসন, রেশন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি, উন্নত প্রশিক্ষণ, লজিস্টিক, যানবাহন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত রেখেছি। ২০০৯ সালে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ধাপে ধাপে ৯৫ হাজার ১৫৬ জন পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। অতি সম্প্রতি বাংলাদেশ পুলিশে প্রায় দশ হাজার কনস্টবল নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সফলভাবে সম্পন্ন হয়।
বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ একাডেমিতে পৌঁছান।
৩৬তম বিসিএস এর শিক্ষানবিশ ১১৭ জন সহকারী পুলিশ সুপারদের নিয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও সুসজ্জিত পুলিশ বাহিনীর কুচকাওয়াজ দেখেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের হাতে পদক তুলে দেন তিনি।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











