পুলিশের সহযোগিতায় ইংলাক দেশ ছেড়েছেন : সামরিক জান্তা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭ সোমবার
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পুলিশের সহযোগিতায় দেশ ছেড়েছেন। এমন অভিযোগ করেছেন দেশটির উপ-জান্তা নেতা প্রাউত ওয়াংসুক। খবর এএফপি’র।
সামরিক বাহিনী ২০১৪ সালে তৎকালীন ইংলাক সরকারকে ক্ষমতাচ্যুত করে। গত ২৫ আগস্ট থেকে তিনি পলাতক আছেন। ওইদিন তার বিরুদ্ধে করা একটি মামলায় দেশটির আদালতে রায় ঘোষনার দিন তার হাজির হওয়ার কথা ছিলো।
থাই জান্তা বলছে, ইংলাক যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল তা তারা জানতো না। অপরদিকে বিশ্লেষকরা বলছেন, সামরিক জান্তার সাথে গোপন সমঝোতা করেই সাবেক এ প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন।
কিন্তু জান্তা সরকার এ অভিযোগ অস্বীকার করে এবং অভিযোগের আঙ্গুল তুলেছে এখন পুলিশের দিকে। ইতোমধ্যে এ বিষয়ে তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
ইংলাক যে গাড়িতে করে কম্বোডিয়ার সীমান্ত পর্যন্ত গিয়েছেন তা আটকের পর সেটার সূত্র ধরে পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী কম্বোডিয়া হয়ে তৃতীয় কোন দেশে পালিয়ে গেছেন।
থাই সামরিক জান্তা সরকারের দুই নম্বর কর্মকর্তা প্রাউত ওয়াংসুক বলেন, ‘পুলিশ কর্মকর্তাগণ জানিয়েছেন ইংলাককে দেশ ত্যাগে সাহায্য করতে তাদর নির্দেশ দেয়া হয়েছিল।’ তবে পরিকল্পনার মূল হোতা কে সে সম্পর্কে কিছু বলতে অস্বীকার করেন প্রাউত।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











